মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

ই-পেপার

পূর্বধলা ও নান্দাইল প্রেসক্লাব নেতৃবৃন্দের যৌথ মতবিনিময় সভা

ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহঃ
আপডেট সময়: শনিবার, ২৮ আগস্ট, ২০২১, ৫:৫৫ অপরাহ্ণ

ময়মনসিংহের ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাব ও নেত্রকোণা জেলার ঐতিহ্যবাহী পূর্বধলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের মাঝে ২৭ আগস্ট সন্ধ্যায় পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে এক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নান্দাইল ও পূর্বধলা উপজেলার মাঠ পর্যায়ের সাংবাদিকতা বিষয়ে পারস্পরিক আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নান্দাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ এনামূল হক বাবুল, যুগ্ম সম্পাদক এবি সিদ্দিক খসরু, প্রেসক্লাবের দাতা সদস্য ও নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আমিনুল ইসলাম আঞ্জু, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ নেতা নান্দাইলের কৃতি সন্তান অধ্যক্ষ মো. আতিকুর রহমান, পূর্বধলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ লেখক গবেষক আলী আহম্মেদ খান আইয়ূব, সিনিয়র সদস্য জুলফিকার আলী শাহিন, সাবেক সভাপতি মো. শফিকুল আলম শাহিন, সহ-সভাপতি মো. শফিকুজ্জামান, সাধারন সম্পাদক মো. জায়েদুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক মো. গোলাম মোস্তফা, সদস্য আলী মনসুর ও জিয়াউর রহমান আলোচনায় অংশ গ্রহন করেন। নান্দাইল প্রেসকাক্লাবের পক্ষ থেকে পূর্বধলা প্রেসক্লাব নেতৃবৃন্দকে নান্দাইলে শুভেচ্ছা সফরের আমন্ত্রন জানানো হয়। এসময় বাংলাদেশ সাংবাদিক সমিতির পূর্বধলা উপজেলায় একটি কমিটি গঠনের বিষয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দকে আহব্বান জানানো হয়। পূর্বধলা প্রেসক্লাবের পক্ষ থেকে নান্দাইল প্রেসকাবের জন্য পূর্বধলা প্রেসক্লাবের প্রকাশনা ২০২১ ম্যাগাজিন প্রমূর্ত উপহার প্রদান করা হয়।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর