মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

ই-পেপার

আটঘরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে সাংবাদিকগণদের সাথে মতবিনিময় সভা

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৮ আগস্ট, ২০২১, ৩:২৮ অপরাহ্ণ

“বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যকে ধারন করে পাবনার আটঘরিয়া উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষ্যে সাংবাদিকগণদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে আটঘরিয়া উপজেলা মৎস্য দপ্তর কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম সাংবাদিকদের মৎস্য সপ্তাহ উদ্যাপন সম্পর্কে বক্তব্য রাখেন।

এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম, সাধারন সম্পাদক জিল্লুর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, রিপোর্টাস ইউনিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ, সাংবাদিক সমিতির সহ-সভাপতি মোহাম্মদ ইয়াছিন, আটঘরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানা, মোফাজ্জল হোসেন, কোষাধ্যক্ষ শাফিউল্লাহ শফি, সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক আমজাদ হোসেন, মোনায়েম হোসেন, মিনারুল ইসলাম, আফ্রিদি মিঠন প্রমূখ।

উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, দেশের মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণ, টেকসই ও নিরাপদ সম্পদ উন্নয়ন এবং উৎপাদন বৃদ্ধি, জলজ পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণ এবং মৎস্য সংরক্ষণ আইন বিষয়ে সর্বস্তরের জনসাধারনকে সচেতন করা হচ্ছে। তিনি আরও বলেন ২৮ আগষ্ট হতে ৩ সেপ্টেম্বর ২০২১ ইং পর্যন্ত ৭ দিন ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন পালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর