মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

ই-পেপার

চৌহালীতে মৎস্য সপ্তাহ পালনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

চৌহালী ( সিরাজগঞ্জ ) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৮ আগস্ট, ২০২১, ১:৪৯ অপরাহ্ণ

শনিবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন জাতীয় মৎস্য সপ্তাহ -২০২১ উদযাপন উপলক্ষ্যে
সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেছে স্থানীয় মৎস্য দপ্তর।
শ্লোগান হচ্ছে, “মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি,সমৃদ্ধি ও
সর্বোপরি দারিদ্র দূরীকরণে মৎস্য খাতের অবদান খুবই গুরুত্বপূর্ণ ৷ অত্র উপজেলার মানুষের মাঝে মাছ চাষের আগ্রহ
দিনদিন বেড়েই চলছে। ধানের সাথে মাছ চাষ শুরু হওয়ার পর অধীক লাভ দেখে কৃষকরা এখন আর ধান চাষ না করে নিবিড়
মৎস্য চাষ করা শুরু করেছে।
এ উপজেলায় ৯টি প্লাবন ভূমি ও ১শত ৬৫টি পুকুর আছে। এছাড়া ১৩টি খাল ও ৯টি বরোপিট রয়েছে। আমরা মাছ
চাষে আগ্রহ সৃষ্টিতে সদা প্রস্তুত রয়েছি।
এ উপজেলার মাছের চাহিদা পুরুণ করে বাহির উপজেলায় মাছ সরবরাহ করতে সক্ষম হয়ে উঠেছে। আসুন আমরা সবাই
মৎস্য আইন মেনে চলি , দেশের সম্পদ রক্ষা করি। তাহলে আমাদের মাছে ভাতে বাঙ্গালী প্রচীন সেই প্রবাদটির বাস্তবে
রূপদান করতে পারবো। আগামী প্রজন্মের জন্য আমিষের চাহিদা পুরুন করে মেধা সম্পন্ন জাতী গঠনে মৎস্য সম্পদের
ভুমিকা অপরিসীম ৷এসময় প্রধান অতিথি ছিলেন,চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ্#৩৯;লীগের সাধারণ
সম্পাদক মো: ফারুক হোসেন সরকার, উপজেলা আ্#৩৯;লীগের সভাপতি মো: তাজ উদ্দিন আহমেদ,ক্ষেত্র সহকারী শফিকুল
ইসলাম শফিক, আব্দুল্লাহ-আল মূতি, উপজেলা কর্মরত সাংবাদিক মাহমুদুল হাসান (যমুনা প্রবাহ) ,আব্দুল লতিফ
দৈনিক আমাদের সময় ও(মাইটিভি),মো: রোকনুজ্জামান রকু (যায়যায়দিন +আমার সংবাদ),আবু দাউদ রানা
(সরেজমিন),আল ইমরান মনু (আজকের পত্রিকা),ইমরান হোসেন আপন (দেশ নিউজ ৭১) , ফরহাদ হোসেন ( গ্রামীন
বার্তা ) আলমগীর হোসেন ( আজকের জনবানী) ও নবীন সাংবাদিক তানভীর শাকিল জয় প্রমুখ ৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর