মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

ই-পেপার

মাটিয়াতলী একতা যুব সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

নাজমুল হুদা, লামা(বান্দরবান)প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ২৮ আগস্ট, ২০২১, ৮:২৯ পূর্বাহ্ণ

লামার সন্নিকটে বমু বিলছড়ি ইউনিয়নে বিলছড়ি মাটিয়াতলী একতা যুব সংগঠনের ৩য়তম দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৭ আগষ্ট) সংগঠনের কার্যালয়ে সকাল ১০ ঘটিকায় মহিলা ভোটারদের ভোট প্রদানের মধ্য দিয়ে শুরু হয়ে জুমার নামাজের বিরতির পর আবার আরম্ভ হয়ে বিকাল ৪ টায় শেষ হয়। সেখানে ৮১ জন ভোটার অবাধ ও সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও ক্যাশিয়ারসহ মোট ৪ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে মোঃ ইউছুপ আনারস প্রতীক নিয়ে ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার প্রতিদ্বন্দ্বী মোঃ রাসেল চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ ভোট। সহ-সভাপতি মোঃ হাসেম ও সাধারণ সম্পাদক পদে নুরুল আমিন বিনাভোটে নির্বাচিত হয়। আর ক্যাশিয়ার পদে মোঃ ওবায়দুল ইসলাম মই প্রতীক নিয়ে ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আইয়ুব আলী তালা প্রতীকে পেয়েছেন ৩৫ ভোট। এর মধ্যে উভয় পদে ৩ ভোট বাতিল হয়।
বর্ণিত নির্বাচনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বমু বিলছড়ি ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণত সম্পাদক নুরুল ইসলাম,প্যানেল চেয়ারম্যান মোঃ শফিকুল রহমান শফি,ইউনিয়ন আ.লীগের আহবায়ক মনছুর উদ্দিন, যুগ্ন আহবায়ক রতন বড়ুয়া, সাবেক ছাত্রনেতা ও লামা সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ নাজমুল হুদা প্রমূখ।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মোঃ ফরহাদুল ইসলাম,সহকারি কমিশনার ছিলেন মোঃ আবু মুছা,নুরুল আমিন সাগর ও সাইমুন ইসলাম। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর