মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় পুলিশের সহায়তায় সওজ এর জায়গা অবেধ দখল মুক্ত করলেন চেয়ারম্যান

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১, ১১:৫৬ পূর্বাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে প্রকাশ্যে নাকের ডগায় অবৈধভাবে খাল দখল করে দোকান নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে চেয়ারম্যান।
সরেজমিনে দেখা গেছে, আগৈলঝাড়া-গৌরনদী-ঢাকা আঞ্চলিক মহাসড়কের গৈলা ইউনিয়নের রশিদ ফকিরের ব্রীজের পশ্চিম পাশে এই অবৈধ দখল বানিজ্য চালানো হচ্ছিল। বরিশাল সড়ক ও জনপথ বিভাগের আঞ্চলিক মহাসড়কের পাশে খাল দখল করে দোকান নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিলেন গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নান আকনের ছেলে ফারুক আকন। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তিনি দাড়িয়ে থেকে শ্রমিক দিয়ে অবৈধ নির্মাণ কাজ পরিচালনা করছিলেন।

মহাসড়কের পাশে প্রকাশ্যে অবৈধভাবে দোকান নির্মাণ কাজ চালিয়ে গেলেও দেখার মতো ছিলো না কেউ। অবশেষে সংবাদ কর্মীরা ঘটনাস্থল থেকে ফিরে অবৈধ স্থাপনা সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার তনু ও গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটুকে বিষয়টি অবহিত করা হয়।
গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু জানান, ইউএনও, এসিল্যান্ডকে অবহিত করে থানা পুলিশের সহায়তায় বৃহস্পতিবার সন্ধ্যার পরে অবৈধ স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে। তিনি আরও জানান, কাঠ, বাঁশ দিয়ে যতটুকু দখল করেছিল তা ফারুক আকনকে সেখান থেকে নিজ দায়িত্বে অপসারণ করে নিয়ে যেতে বলা হয়েছে। তিনি শুক্রবারের মধ্যে তার অবৈধ আলামত সেখান থেকে অপসারণ না করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অবৈধ স্থপনা নির্মাণ কাজ বন্ধ করে দেয়ার সত্যতা স্বীকার করে থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার জানান, খবর পেয়ে তিনি পুলিশ পাঠিয়ে সরকারী জায়গা দখলকারীর নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর