যশোরের অভয়নগর উপজেলা, নওয়াপাড়া পৌর ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ে ছাত্রলীগের আয়োজনে বৃক্ষরোপণ করা হয়।
বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান মিলন, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল আল মামুন আকাশ জয় বাঘা ও পৌর ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক বাবু সরদার। এসময় আরও উপস্থিত ছিলেন, নোমান সরদার, আল মামুন, মো সাকিব, মো টুটুল রাজীব, জহুরুল শেখ, সোয়েব হাসান প্রমুখ।
বৃক্ষরোপণ শেষে ছাত্রলীগ নেতা কর্মিরা জানান, শোকাবহ আগস্টে বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বরণে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবহিকতার অংশ হিসেবে যশোর জেলা ছাত্রলীগ ও অভয়নগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ খালিদ মামুনের নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে।
#চলনবিলের আলো / আপন