মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

ই-পেপার

আলীকদমে পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রণোদনার ঋণ বিতরণ

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান)প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১, ৮:৩৬ অপরাহ্ণ

বান্দরবানের আলীকদমে পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রণোদনার ঋণ বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলা মিলানায়তনে পল্লী উন্নয়ন (বিআরডিবি) আলীকদম শাখার উদ্যোগে এ ঋণ বিতরণ করা হয়।

ঋণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান অলিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সায়েদ ইকবাল।

সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সুমন কান্তি দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আসিফ আহসান,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রুপম চন্দ্র মহন্ত,পল্লী উন্নয়ন কর্মকর্তা গোপাল কৃষ্ণ চক্রবর্তী,চার ইউপি চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন, ফেরদৌস রহমান, ফোগ্য মার্মা,ক্রাতপুং ম্রোসহ স্বল্প ও মাঝারি উদ্যোক্তাগণ।

প্রসংগত,করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর প্রণোদনা ঋণ ১৫ জন স্বল্প ও মাঝারি উদ্যোক্তার মাঝে ২০ লক্ষ ৭৩ হাজার টাকা প্রদান করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর