মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় করোনায় জরুরী সেবায় ফোন করে খাদ্য সহায়তা পেলেন ১০টি দুঃস্থ পরিবার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১, ৯:৪৬ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় করোনা কালীন জরুরী সেবায় ফোন করে খাদ্য সহায়তা পেলেন ১০টি দুঃস্থ পরিবার।জরুরীসেবা ৩৩৩নম্বরে ফোনের মাধ্যমে খাদ্য সহায়তাকারীদের মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্তরে কাদ্য সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম, সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার তনু ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোশারফ হোসাইন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোশারফ হোসাইন জানান- খাদ্য সহায়তা প্রাপ্তদের মধ্যে বাকাল ইউনিয়নে ৩জন, গৈলা ইউনিয়নে ৫জন, বাগধা ইউনয়নে ১জন ও রত্নপুর ইউনিয়নে ১জনসহ মোট ১০জন। এদের প্রত্যেককে চাল, ডাল, তেল, লবন, চিনি সহায়তা প্রদান করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর