মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

ই-পেপার

লামায় সেনাবাহিনীর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

মোঃ নাজমুল হুদা, লামা (বান্দরবান)প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ২৩ আগস্ট, ২০২১, ১:১১ অপরাহ্ণ

বান্দরবানের বাংলাদেশ সেনা বাহিনী আলীকদম সেনা জোনের উদ্যোগে লামার গজালিয়া ইউনিয়নে দূস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ আগষ্ট) সকাল ৮ ঘটিকায় গজালিয়া হাইস্কুল মাঠে শারীরিক দূরত্ব মেনে এ ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের মাননীয় জোন কমান্ডার লে.কর্ণেল মোঃ মনজুরুল হাসান,জোন জেসিও একরাম হোসেন, গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা,গজালিয়া ক্যাম্প কমান্ডার আমিনুল ইসলাম,লামা সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ নাজমুল হুদাসহ সেনাবাহিনীর অন্যান্য অফিসার ও সৈনিকরা অংশ নেন।

সূত্র জানায়, আলীকদম সেনা জোনের উদ্যোগে ১০০ দূস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল,আটা ২ কেজি,ডাল ২ কেজি,খেজুর ১ কেজি ও লবণ ১ কেজি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর