মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় অভাব অনটনের জন্য দুই জনের বিষ পান

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শনিবার, ২১ আগস্ট, ২০২১, ৪:৩২ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় অভাব অনটনের কারণে এক শিক্ষার্থী ও গৃহবধুর বিষপান। দুই জনকেই মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার বাকাল ইউনিয়নের নওপাড়া গ্রামের মৃত সুশীল বালার ছেলে ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সুজয় বালা (১৭) তার মায়ের কাছে জুতা কেনার জন্য টাকা চাইলে তার মা টাকা দিতে না পারায় অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে। সুজয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সুজয়ের মা বিমলা বালা জানান, সুজয়ের ৩ বছরের সময় তার বাবা মারা গেলে অন্যর জমিতে কাজ করে কোন রকমে তাদের সংসার চালাতে হয়। ছেলে আমার ছেলে জুতা কেনার জন্য টাকা চাইলে আমি দিতে না পারায় অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে।
অপরদিকে একইদিন উপজেলার ভাউধর গ্রামের সহদেব সিকদারের স্ত্রী বিন্দা সিকদার (৪০) পারিবারিক অভাব অনটনের কারনে ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পরলে তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. হাফিজুর রহমান দিপু জানান, বিষপানে অসুস্থ অবস্থায় দুই জন রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর