আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতা কর্মীদের হত্যার উদ্যেশ্যে ২১আগষ্ট বর্বোরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদ জানিয়ে সাজাপ্রাপ্ত আসামীদের রায় দ্রুত কার্যকর করার আহ্বান জানিয়ে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিবিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, নীরবতা পালন, প্রতিবাদ সমাবেশ ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
১৭তম গ্রেনেড হামলা দিবসে আওয়ামী লীগ নেতা ফরহাদ তালুকদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লগ নেত্রী পিয়ারা ফারুক, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলা বাবুল ভাট্টি, শ্রকিলীগ সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, যুবলীগের সাধারন সম্পাদক অনিমেষ মন্ডল, বাগধা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইউনুস আলী মিয়া, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুরাদ সিকদার, ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইক।
আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।পরে ২১আগষ্ট নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের দ্রুত আরোগ্য কামনা করেন দোযা মিলাদ পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ফজলুল হক।
#চলনবিলের আলো / আপন