মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

ই-পেপার

১৯২১ সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে “স্বাধীন পলাশবাড়ী স্টেট” ঘোষনার শতবর্ষ পূর্তি অনুষ্ঠান পালিত

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ
আপডেট সময়: শনিবার, ২১ আগস্ট, ২০২১, ১২:৫২ অপরাহ্ণ

গাইবান্ধার পলাশবাড়ীতে “স্বাধীন পলাশবাড়ী স্টেট” ঘোষনার শতবর্ষ পূর্তি অনুষ্ঠান পালন করা হয়েছে।২০ আগস্ট (শুক্রবার) সন্ধ্যায় পলাশবাড়ী বিশ্ব সাহিত্য কেন্দ্রের হাসান আজিজুর রহমান মিলনায়তনে “স্বাধীন পলাশবাড়ী স্টেট” ঘোষনার শতবর্ষ পূর্তি উদযাপন কমিটির আয়োজনে বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মফিজুল হক সরকারের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ জহুরুল কাইয়ুম। মেজর মফিজুল হক তার বক্তব্যে বলেন- বাংলার সর্বপ্রথম স্বাধীন এলাকা এই গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ৷ ব্রিটিশ বিরোধী আন্দোলনে ১৯২১ সালে স্বাধীন পলাশবাড়ী ঘোষণা হয় ৷ তাই নতুন প্রজন্মকে ইতিহাস সম্পর্কে সঠিক ধারনা দিতেই তার আজকের এ আয়োজন ৷

এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি সাইফুলার রহমান চৌধুরী তোতা,সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপনসহ আরো অনেকে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর