ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা এলাকার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ২ ব্যক্তির চিকিৎসার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে ৪ লক্ষ টাকা অনুদান মঞ্জুর করা হয়েছে।প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর গাজী লিপি গত ১৬ আগষ্ট সাক্ষরিত একপত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন কশালগাঁও গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শামীম আখতার হেনু’র ছেলে শাকিল আখতার পাভেল(৪৩) ’র দুটি কিডনি সম্পুর্ন শুকিয়ে গেছে।চিকিৎসকরা তাকে কিডনি ট্রান্সপ্লান্ট করার পরামর্শ দিয়েছেন।কিডনির ডোনার পেলেও অপারেশন ব্যয় বহন করার সামর্থ না থাকায় তিনি সংসদ সদস্য রশেশ চন্দ্র সেনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে সাহায্যের আবেদন জানান।অপরদিকে রুহিয়া থানাধীন ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর গ্রামের কৃষক আজহারুল ইসলামের ছেলে মেহেদী হাসান(১৪) ২০১৬ সালে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়।ছেলের চিকিৎসা চালাতে হিমসিম অবস্থায় আজহারুল ইসলাম আর্থিক সহযোগিতা চেয়ে ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেনের সুপারিশক্রমে প্রধানমন্ত্রী বরাবরে আবেদন করেন।এদিকে গত ১৬ আগষ্ট প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর গাজী লিপি আবেদনকারী শাকিল আখতার পাভেল ও আজহারুল ইসলামকে প্রেরিত পত্রে জানান যে ,মাননীয় প্রধানমন্ত্রী সদয় হয়ে এককালীন ২ লক্ষ টাকা করে মঞ্জুর করা করেছেন।সেই সাথে আর্থিক সাহায্যের চেক সংশ্লিষ্ট দপ্তর হতে সংগ্রহ করার অনুরোধ জানানো হয়।ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেনের সুপারিশক্রমে রুহিয়া থানা এলাকার ২জন অসহায় ব্যক্তির চিকিৎসা সহায়তায় প্রধানমন্ত্রীর দপ্তর হতে অনুদান মঞ্জুরীতে সন্তোষ প্রকাশ করেছেন রুহিয়া থানা আওয়ামীলীগ এবং সংশ্লিষ্ট পরিবার ।রুহিয়া থানা আওয়ামীলীগ সভাপতি পার্থ সারথী সেন এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নিভৃত পল্লীতে পড়ে থাকা দু:স্থ ও অসহায় মানুষের চিকিৎসার্থে যে নিবেদিত প্রাণ তা বলার অপেক্ষা রাখেনা।