ঠাকুরগাঁওয়ে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে নগদ ৫লক্ষ ১১ হাজার প্রদান করেছেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা প্রভাষক মাজহারুল ইসলাম সুজন।
১৯ই আগষ্ট বৃহস্পতিবার বিকাল ৫টায় হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নে চাপাসার হঠাৎপাড়া গ্রামে মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার দেশব্যাপী উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং সেই সাথে আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি’র বিশেষ বরাদ্দ থেকে চলমান উন্নয়ন অব্যাহত রাখতে বিভিন্ন প্রতিষ্ঠানে নগদ ৫ লক্ষ ১১ হাজার টাকা প্রদান করেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব মোঃ মাজহারুল ইসলাম সুজন । এসময় তিনি, কাঠালডাঙ্গী এতিমখানা ও মাদ্রাসা উন্নয়নে ৫১ হাজার টাকা,
উত্তর মুলকান জামে মসজিদের উন্নয়নে ৫১ হাজার টাকা,
যাদবপুর জামে মসজিদের উন্নয়নে ৫১ হাজার টাকা,
বহতি বাজার ঈদগাঁও মিনার নির্মাণে ৫১ হাজার টাকা,
ভাতুরিয়া পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়নে ২১ হাজার ৫০০টাকা, পশ্চিম ঝাড়বাড়ী মসজিদের উন্নয়নে২১ হাজার ৫০০টাকা, ঢাকদহ্ কালী মন্দিরের উন্নয়নে ২১ হাজার ৫০০টাকা, টেংরিয়া প্রধান পাড়া জামে মসজিদের উন্নয়নে ২১ হাজার ৫০০ টাকা, ভুতডাঙ্গী পুরাতন জামে মসজিদের উন্নয়নে ২১ হাজার ৫০০, টাকা, ভুতডাঙ্গী শান্তিপুর জামে মসজিদের উন্নয়নে ২১ হাজার ৫০০টাকা, চাপাসার নজবুল প্রধান জামে মসজিদের উন্নয়নে ২১ হাজার ৫০০ টাকা, চাপাসার হঠাৎপাড়া জামে মসজিদের উন্নয়নে ২১ হাজার ৫০০ টাকা, ভাতুরিয়া এনতাজ পাড়া জামে মসজিদের উন্নয়নে ৪৫ হাজার টাকা, মধুডাঙ্গী জামে মসজিদের উন্নয়নে ৪৫ হাজার টাকা, পাথর কালী মন্দিরের উন্নয়নে ৪৫ হাজার টাকা প্রদান করেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজন । এ সময় তিনি বলেন উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে ঠাকুরগাঁও-২ আসনে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আমরা মানুষের কল্যানে কাজ করে যাচ্ছি। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থাকবেন তাহলেই প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তারুন্নের অহংকার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, ৬নং ইউপি চেয়ারম্যান শাহাজাহান সরকার, ভাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
#চলনবিলের আলো / আপন