সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

ই-পেপার

ডোমারে প্রধানমন্ত্রী ঘোষিত বিআরডিবি”র প্রণোদনা ঋণের চেক বিতরণ

এস.কে হিমেল নীলফামারী প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১, ৬:৪৯ অপরাহ্ণ

”এসেছে পল্লীর শুভ দিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত কোভিড-১৯ ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে বিআরডিবি’র প্রণোদনার এসএমই ঋণের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজনে, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিবুল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে প্রণোদনার এসএমই ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্যোক্তাদের মাঝে চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম। বিশেষ অতিথি হিসেবে, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মালেক সরকার, ডোমার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবু ফাত্তাহ কামাল পাখি, ডোমার প্রেসক্লাবের সহ সাধারন সম্পাদক মোসাদ্দেকুর রহমান সাজু, দৈনিক যুগের আলো পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান হিল্লোল, দৈনিক পরিবেশ পত্রিকার স্টাফ রিপোটার আহসান হাবিব লাব্বু প্রমুখ উপস্থিত ছিলেন।উদকনিক প্রকল্পের আওতায় বিভিন্ন কোর্সে প্রশিক্ষন প্রাপ্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬ জন ভুক্তভোগী উদ্যোক্তাদের মধ্যে ৬ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। চেকপ্রাপ্ত উদ্যোক্তারা হলেন, উপজেলার সোনারায় ইউনিয়নের পূর্ব খাটুরিয়া এলাকার নুর ইসলামের স্ত্রী রমিছা বেগম হস্তশিল্প কোর্সে প্রশিক্ষন নিয়ে নিজ উদ্যোগে ব্যবসা করছেন।তিনি এসএমইর ঋণ পেয়েছেন ১ লক্ষ টাকা। একই ইউনিয়নের কিসামত এলাকার মৃত রুহুল আমীনের ছেলে আরমান হোসেন মোবাইল সার্ভিসিং প্রশিক্ষন নিয়ে ব্যবসা করছেন তিনি এসএমইর ঋণ পেয়েছেন ১ লক্ষ ৫০ হাজার টাকা। উপজেলার হরিণচড়া ইউনিয়নের আটিয়াবাড়ি শেওটগাড়ী এলাকার ইব্রাহীমের স্ত্রী পেয়ারা বেগম টেইলারিং প্রশিক্ষন নিয়ে ব্যবসা করছেন তিনি পেয়েছেন ১ লক্ষ টাকা। একই ইউনিয়নের আটিয়াবাড়ি শেওটগাড়ী এলাকার এরশাদ আলীর স্ত্রী মুন্নি বেগম, টেইলারিং প্রশিক্ষন নিয়ে ব্যবসা করছেন তিনি পেয়েছেন ১ লক্ষ টাকা। একই ইউনিয়নের পূর্ব হরিণচড়া শেওটগাড়ী এলাকার মমতাজ উদ্দিনের স্ত্রী মৌসুমি বেগম,টেইলারিং প্রশিক্ষন নিয়ে ব্যবসা করছেন তিনি পেয়েছেন ১ লক্ষ টাকা। উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটি এলাকার জিয়াউর রহমানের স্ত্রী ফাহিমা বেগম, টেইলারিং প্রশিক্ষন নিয়ে ব্যবসা করছেন তিনি পেয়েছেন ১ লক্ষ টাকা।
এবিষয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্মকর্তা রাকিবুল আহমেদ চৌধুরী বলেন, উদকনিক প্রকল্পের ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে মোবাইল সার্ভিসিং এন্ড ইলেকট্রনিক্ম· সহ হস্তশিল্প ও টেইলারিং কর্মকান্ডের সাথে সম্পৃত্ত এবং কোভিড-১৯ ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড মাত্র ৪% সুদে এই ঋণ প্রদান করেছে।যাতে করে ক্ষতিগ্রস্থ উদ্যোক্তারা আর্থিকভাবে সাবলম্বী হতে পারে এবং অর্থনীতির গতি ফিরিয়ে আনতে ও সচল রাখতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিরলস ভাবে তাদের কর্মকান্ড পরিচালনা করছে বলে জানিয়েছেন তিনি। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর