সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০২ অপরাহ্ন

ই-পেপার

আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী (দা.বা) আর নেই

ডা.এম.এ.মান্নান, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১, ২:৩৭ অপরাহ্ণ

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ( ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন)
 বৃহস্পতিবার , ১৯শে আগস্ট, ২০২১ দুপুর ১২.৫০ মিনিটের পর পরই হেফাজতের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন আল্লামা জুনায়েদ  বাবুনগরী।
জানা যায় গতকাল তার চোখে একটা অপারেশন করা হয়। এরপর তিনি সুস্থ ছিলেন।
আজ সকালেও তিনি স্বাভাবিক ছিলেন।বেলা ১১টার দিকে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয়।পরে তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স ডেকে তাকে নিয়ে হাসপাতালের দিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
তার দাফন এবং জানাজা কোথায় হবে তা এখনও নিশ্চিত না হলেও তার মরদেহ হাটহাজারি মাদ্রাসায় নেয়া হবে।
গত বছরের ১৭ সেপ্টেম্বরে হেফাজতে ইসলামের আমির আহমদ শফী মারা যাওয়ার পর ১৫ নভেম্বর সংগঠনটির নতুন আমির হিসেবে জুনায়েদ বাবুনগরীর নাম ঘোষণা করা হয়। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর