সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় সেই দুর্নীতিবাজ কলেজ অধ্যক্ষ মিজানুর রহমানের বিরুদ্ধে জাতির পিতাসহ ১৫ আগস্ট শহীদদের অবমাননার প্রমান পেয়েছে তদন্ত কমিটি

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ১৮ আগস্ট, ২০২১, ৮:২৩ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ার পয়সারহাট স্কুল এ্যান্ড কলেজের দুর্নীতিবাজ সেই অধ্যক্ষ মিজানুর রহমানের বিরুদ্ধে জাতির পিতাসহ ১৫ আগস্ট সকল শহীদদের অবমাননার সত্যতা পেয়েছে ইউএনও’র গঠন করা তিন সদস্যর তদন্ত কমিঠির সদস্যরা।

শোকের মাসে সরকারী নির্দেশ উপেক্ষা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগষ্ট শহীদদের ছবি সম্বলিত ২০১৯ সালের পুরানো ছেড়া, ফুটা ব্যানার টানিয়ে জাতির পিতা ও শহীদদের অবমাননা করার অভিযোগে গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেমের কার্যালয়ে দাখিল করেছেন।

বুধবার দুপুরে টেলিফোনে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম তিন সদস্যর তদন্ত কমিটির আহŸায়ক ও উপজেলা সমাজসেবা অফিসার সুশান্ত বালা, কমিটির অপর সদস্য উপজেলা সমবায় অফিসার মো. কামরুজ্জামান ও থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমানের যৌথ ¯^াক্ষরিত তদন্ত প্রতিবেদন প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান- তাঁর নির্দেশে ৫ আগষ্ট গঠিত তিন সদস্যর কমিটি মঙ্গলবার মতামতসহ তাদের প্রতিবেদন দাখিল করেছেন।

৫আগস্ট ইউএনও অফিসের স্মারক নং-১৯৫ অনুযায়ি উপজেলা সমাজসেবা কার্যালয়ের স্মারক নং-৪১.০১.০৬০২.০০০.১৬.০০৫.১৩ মোতাবেক তিন সদস্যর দাখিল করা প্রতিবেদন সূত্রে জানা গেছে, পয়সা স্কুল এবং কলেজ অভিযুক্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান ১৫ আগষ্ট উদযাপন করতে তার স্কুল এবং কলেজের কোন শিক্ষকের সাথে আলোচনাও করে নি। তিনি দায়সারা ভাবে জাতীয় শোক দিবস পালনের জন্য অফিস সহকারিকে জাতীয় শোক দিবসে উপলক্ষে ড্রপ ডাউন ব্যানার টানাতে বলেন। এজন্য তিনি প্রতিষ্ঠানে কোন কমিটিও গঠন করেননি । এ কারনে ১ আগস্ট থেকে ৫ আগস্ট পর্যন্ত ওই শিক্ষা প্রতিষ্ঠানে ২০১৯ সালের জাতির পিতার ছেড়া, ফুটা, পুরানো ব্যানার অপরিস্কার স্থানে টানানো ছিল।

ভবনে ড্রপ ডাউন ব্যানার টানানোর স্বপক্ষে তিনি প্রমান হিসেবে দৃশ্যমান বা কোন স্থির চিত্র বা ভিডিও দেখাতে ব্যর্থ হয়েছেন। ৫ আগষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতির পিতা ও ১৫আগস্ট সকল শহীদদের অবমাননার বিষয়টি ভাইরাল হবার পরে তিনি বিষয়টি জানতে পেরেছেন বলে অধ্যক্ষ তদন্ত কমিটির কাছে স্বীকার করেছেন।

জাতির পিতার ছেড়া, ফুটা পুরানো ব্যানার টানানোর জন্য তিনি দপ্তরী জাকির হোসেনকে দায়ী করে শোকজ করেন। তবে তদন্ত কমিটির কাছে অধ্যক্ষ স্বীকার করেছে যে, ৩১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত তিনি প্রতিষ্ঠানেও যান নি।

তদন্ত কমিটি তাদের মতামতে বলেছেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ পালনের জন্য ২০১৯ সালের ছেড়া ফুটা ব্যানার অপরিস্কার স্থানে টানানোর প্রথমিক সত্যতা ও প্রমান পাওয়ায় এর কোন ভাবেই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মিজানুর রহমান এর দায় থেকে এড়াতে পারেন না। ঘটনার জন্য অধ্যক্ষ মিজানুর রহমান দায়ি করে পরবর্তি ব্যস্থা গ্রহনের জন্য ইউএনও’কে অনুরোধ করেছে তদন্ত কমিটির সদস্যরা।

এর আগে সম্প্রতি অধ্যক্ষ মিজানুর রহমান পয়সা স্কুলের ১৯৯জন এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ৪শ টাকা করে অবৈধভাবে হাতিয়ে নেয়ার ঘটনায় সংবাদ প্রকাশিত হলে ইউএনও’র নির্দেশে পরে ওই টাকা ফেরত দিয়েছিলেন অধ্যক্ষ মিজানুর রহমান।
ছুটিতে থাকা উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম ফোনে বলেন- তিনি ছুটি থেকে ফিরে পরবর্তি আইনহত ব্যবস্থা গ্রহন করবেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর