সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০১ অপরাহ্ন

ই-পেপার

বরিশালে ইসলামী আন্দোলনের মানববন্ধন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ১৮ আগস্ট, ২০২১, ৮:১১ অপরাহ্ণ

কওমী মাদ্রসাসহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে বুধবার বেলা এগারোটার দিকে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল মহানগর শাখার নেতৃবৃন্দরা।
নগরীর সদর রোডে মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি নাসির আহমেদ কাউসার। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। বক্তাবার বলেন, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারনে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পরছে। সেই সাথে ভেঙ্গে পরেছে শিক্ষা ব্যবস্থা। তাই অবিলম্ভে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের কাছে আহবান জানানো হয়। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা ওবাইদুর রহমান মাহবুব, মাওলানা গোলাম মোস্তফা, মাওলানা আব্দুল কাদের, মুফতী রফিকুল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর