সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

ই-পেপার

পঞ্চগড়ের আটোয়ারী ইউএনও’র বাসভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের ফলক উন্মোচন

মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি
আপডেট সময়: মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১, ৫:০২ অপরাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসারের নতুন বাসভবনের ভিত্তি প্র¯তরের ফলক মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে উন্মোচন করা হয়েছে। এলজিইডি’র বাস্তবায়নে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এ ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপনের ফলক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। এসময় উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান, জেলা পরিষদ সদস্য মোঃ মাজেদুর রহমান বকুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান , মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা প্রকৌশলী মোঃ জাকিউল আলম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর