সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

ই-পেপার

আটোয়ারী উপজেলা শিক্ষা অফিসের সম্প্রসারিত ভবন উদ্বোধন

মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি
আপডেট সময়: মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১, ৫:০১ অপরাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা শিক্ষা অফিসের নব নির্মিত সম্প্রসারিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ আগষ্ট) সকালে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন ঘোষনা করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ শামসুজ্জামান, জেলা পরিষদ সদস্য মোঃ মাজেদুর রহমান বকুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান ,মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা প্রকৌশলী মোঃ জাকিউল আলম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ছাইফুল আলম, সহকারী শিক্ষা অফিসার জ্যোতিস্ময় রায়, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ তৈমুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর