সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় আওয়ামী লীগের বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১, ৪:৫৭ অপরাহ্ণ

আগৈলঝাড়ায় আওয়ামী লীগের বিশেষ সাংগঠনিক সভা মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে বিশেষ সাংগঠনিক সভায় দলের নেতা কর্মীদের উদ্যেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ নেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল বাশার হালাদার, চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, ইলিয়াস তালুকদার, সহিদুল ইসলাম পাইকসহ প্রমুখ নেতৃবৃন্দ।

করোনার কারণে দীর্ঘ দিন পরে প্রাণবন্ত সাংগঠনিক সভা চলে দুই ঘন্টা ব্যাপি। সভায় দলের নেতা কর্মীদের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সকল ব্যক্তিগত ভেদাভেদ ভুলে দলকে সু-সংহত করতে দলের সকল পর্যায়ের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ। সভায় উপজেলা থেকে ইউনিয় পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সকল সংগঠনের সভাপতি, সাধারন সম্পাদক উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর