সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

ই-পেপার

বাসায় পৌঁছে দেয়া হবে অক্সিজেন সিলিন্ডার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১, ১২:১৫ পূর্বাহ্ণ

সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ফেসবুক লাইভে বলেছেন, নগরীতে করোনার উপসর্গ ও আক্রান্তদের মধ্যে অক্সিজেনের তীব্র সংকট রয়েছে। তাদের সেবা দিতে ১৫০টি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করা হয়েছে।
০১৭২২-২৮৬৩৬৭, ০১৭২৩-০২২৯৯৭ ও ০১৭২৩-৯৫০২১৮ নম্বরে কল করলেই রোগীর বাসায় পৌঁছে দেয়া হবে সিলিন্ডার। শহীদ জননী ও বীর মুক্তিযোদ্ধা মা সাহান আরা বেগমের বিদেহী আত্মার শান্তির জন্য দোয়া নিতে মেয়র এসব সেবামূলক কাজ করছেন বলেও উল্লেখ করেন। মেয়র বলেন, ২৪ ঘন্টা চালু এ সেবা সিটি কর্পোরেশনের মাধ্যমে পরিচালনা করা হবে। সোমবার সকালে বিসিসি সূত্রে জানা গেছে, এর আগে মেয়র বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ১০০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর