সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

ই-পেপার

লামায় বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালিত

মোঃ নাজমুল হুদা,লামা (বান্দরবান) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১৫ আগস্ট, ২০২১, ১০:০৯ অপরাহ্ণ

“সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা আয়োজনে লামায় পালিত হয়েছে। রোববার (১৫ আগষ্ট) লামা উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসের প্রথম প্রহরে লামা উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতির পিতার প্রতিকৃতিতে লামা স্থরের মানুষ ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেম। বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে পরে জেলা পরিষদ গেস্ট হাউজের ২য় তলায় আ.লীগের ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া-মিলাত মাহফিল,আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আবার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা হয়।সর্বশেষ উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসের তাৎপর্য ও জাতির পিতার অসামান্য অবদান, আদর্শের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল,নির্বাহি অফিসার মোঃ রেজা রশিদ,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজওয়ানুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দুই সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, নারীনেত্রী ফাতেমা পারুল।

আরও নবাগত সহকারি কমিশনার (ভূমি) মোঃ শাহজান,ভাইস চেয়ারম্যানদ্বয় মিল্কী রাণী দাশ,মোঃ জাহেদ উদ্দীন,নবাগত উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা: মোঃ মহিউদ্দিন মাজেদা চৌধুরী, থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, আ,লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা,কৃষি অফিসার সানজিদা বিনতে ছালাম,উপজেলা প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান, পরিবার পরিকল্পনা অফিসার জোবাইরা বেগম,প্রাণী সম্পদ অফিসার মোঃ ইছহাক আলী, শিক্ষা অফিসার তপন চৌধুরী,পিআইও মোঃ মজনুর রহমান, পল্লীউন্নয়ন অফিসার গোপাল কৃষ্ণ চক্রবর্তী।
তথ্য অফিসার মোঃ রুহুল আমিন,রেঞ্জ অফিসার মোঃ নুরে আলম হাফিজ,ইউপি চেয়ারম্যান চাচিংপ্রু মার্মা,মিন্টু কুমার সেন,উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, জেলা কৃষক লীগের সহসভাপতি কামরুল হাসান টিপু, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার শেখ মোঃ মহিউদ্দীনসহ সাংবাদিকবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা।
অনুষ্ঠান সঞ্চালন ছিলেন পরিষদের সিএটু কামরুল হাসান পলাশ।

সূত্রে জানায়, দেশে করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির কারণে কর্মহীন ১৭ জন পরিবহণ শ্রমিকের মাঝে লামা সোনালী ব্যাংক উদ্যোগে ২০০০ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়। আরও লামা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্তৃক ৫জন গ্রাহককে মোট দুই লক্ষ ৪০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।
এবারে জাতীয় কর্মসূচির সাথে মিল রেখে স্বল্প পরিসরে দিবসটি পালন করা হয়।

 

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর