বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে নওগাঁর আত্রাইয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মন্জুরুল আলম, আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. হাফিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাছ আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর ফররুখ আহমদ প্রমুখ।
#চলনবিলের আলো / আপন