সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

ই-পেপার

বরিশালে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: রবিবার, ১৫ আগস্ট, ২০২১, ৪:৩৪ অপরাহ্ণ

জাতির পিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্যদিয়ে বরিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। রবিবার সকাল ৬টা ২০ মিনিটে নগরীর সদর রোডের আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সকাল নয়টায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসের নেতৃত্বে এবং আওয়ামী লীগ ও তার সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

অপরদিকে সকাল সাড়ে আটটা থেকে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে সংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জাতির জনকের মুর‌্যালে বিভাগীয় ও জেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। জেলার সকল উপজেলা ও নগরীর বিভিন্ন ওয়ার্ডে দোয়া-মোনাজাতের আয়োজন করেন স্বস্ব এলাকার আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।

 

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর