সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

ই-পেপার

বিভিন্ন আয়োজনে ঝালকাঠিতে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১৫ আগস্ট, ২০২১, ৩:৫৭ অপরাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস, ২০২১ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষ্যে ঝালকাঠি জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছে।
১৫ আগষ্ট বাঙ্গালী জাতির ইতিহাসে গভীরতম শোকাবহ, হৃদয়বিদারক একটি দিন। ১৯৭৫ সালের এই দিনে ইতিহাসের বর্বরতম হত্যাকান্ডের শিকার হন স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ তাঁর পরিবারের অন্যান্য সদস্যগণ।
সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি পরিপালন সাপেক্ষে ১৩ আগষ্ট সকাল ১০টা হতে ১৫ আগস্ট সন্ধ্যা ৭টা পর্যন্ত বিভিন্ন কমৃসুচী গ্রহন করেছে ঝালকাঠি জেলা প্রশাসন।
কর্মসূচীর মধ্যে রয়েছে ১৩ আগষ্ট সকাল সাড়ে ১০টায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তার ব্যবস্থাপনায় রচনা লিখন প্রতিযোগীতা, বিষয় স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।অনধিক ৪০০ শব্দ। জমাদানের শেষ তারিখ ১৩ আগস্ট সকাল ১০:৩০মি, স্থান জেলা শিল্পকলা একাডেমি, ঝালকাঠি। দুপুর ১২টায় চিত্রাঙ্কন প্রতিযোগীতা।
১৪ আগস্ট সকাল সাড়ে ১০টায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তার ব্যবস্থাপনায় জেলা শিল্পকলা একাডেমিতে দোয়া ও মিলাদ মাহফিল। ১১টায় ঝালকাঠি ইসলামী ফাউন্ডেশনে হামদ্ ও নাত প্রতিযোগীতা। দুপুর ১২টায় জেরা কালচারাল অফিসারের ব্যবস্থাপনায় অনলাইনে বঙ্গবন্ধুর উপর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগীতা।
১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী ভবন সমূহে জাতীয় পতাকা ার্ধনমিত রাখা। সকার ৯টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ।সকাল ১০টায় আলোচনা সভা ও যুব  ঋণের চেক বিতরণ ও পুরষ্কার বিতরণী। একই দিন বাদ যোহর মসজিদে এবং সুবিধামত সময়ে মসজীদ. মন্দির, গীর্জা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং সন্ধ্যায় ৭টায় শহরের কালীবাড়ি রোডে বারচালার সামনে “চিরঞ্জীব বঙ্গবন্ধু” প্রামাণ্য চিত্র প্রদর্শণ করা হবে।

ঝালকাঠিতে জাতীয় শোক দিবস পালিত
ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় গভীর শোক ও শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।
১৫ আগষ্ট রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুস্পার্ঘ অর্পণ করেন জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ঝালকাঠি আইনজীবি সমিতি, জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কাষ্টম ও ভ্যাট, এলজিইডি, সড়ক ও জনপথ, গণপূর্ত বিভাগ, ফায়ার ও সিভিল কার্যালয়, জেলা আনসার ভিডিপি, ইসলামী ফাউন্ডেশন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ; ঝালকাঠি, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ, জেলা শিক্ষা অফিস, জেলা প্রাণি সম্পদ দপ্তর, ঝালকাঠি জেলা ধ্রুবতারা ইয়ূথ ডেভেলেপমেন্ট ফাউন্ডেশন (ডিওয়াইডিএফ) ও ঝালকাঠির একাধিক গণমাধ্যম সংগঠন।
এর আগে জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শহরের টাউন হলের দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করা হয়। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগে দুপুরে চিত্রাঙ্গন প্রতিযোগীতা, জেলা শিল্পকলা একাডেমীতে দোয়া ও মলিাদ মাহফিল, হামদ্ ও নাত ও  বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় শোক দিবস উপলক্ষে ঝালকাঠি গণপূর্ত বিভাগের গরীব ও দু:স্থদের মাঝে ত্রানসাগ্রী বিতরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঝালকাঠি গণপূর্ত বিভাগ কর্তৃক গরীব ও দু:স্হদের মাঝে ত্রানসাগ্রী বিতরণ করেছে। ১৫ আগস্ট বিকাল ৩টায় ঝালকাঠির পূর্বচাদকাঠিস্থ গণপূর্ত বিভাগীয় কার্যালয়ে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলার প্রধান নির্বাহী প্রকৌশলী কাজি শরীফ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপ বিভাগীয় প্রকৌশলী (সিভিল) বাদল কুমার মন্ডল, সদর উপজেলার আ’লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, উপবিভাগীয় প্রকৌশলী (ইএম) শাহাবুদ্দিন হাওলাদার, উপসহকারী প্রকৌশলী সনজিব চন্দ্র দেব নাথ, বদরুজ্জামান, মাওলানা আ: কাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সমাজ সেবক ছবির হোসেন প্রমুখ। ঝালকাঠি গণপূর্ত বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীদের বেতনের টাকা হইতে ১০০ জন গরীব দু:স্থদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল ১০ কেজি, ডাল ১ কেজি, আলু ১ কেজি, পিয়াজ ১ কেজি, সয়াবিন তেল ১ কেজি, লবণ আধা কেজি, মাষ্ক ৫ পিচ।

 

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর