সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

ই-পেপার

নাগরপুরে আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

নাগরপুর(টাঙ্গাইল)প্রনিতিধি:
আপডেট সময়: রবিবার, ১৫ আগস্ট, ২০২১, ৩:৪৩ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদতবার্ষিকী পালন করা হয়েছে। রবিবার (১৫ আগস্ট) সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. কুদরত আলীর পরিচলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা ও নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. খোরশেদ আলম বাবুল, জেলা আওয়ামীলীগের সদস্য ও নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য তারেক শামস্ হিমু, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মতিয়ার রহমান মতি, এ্যাড. আজাহার উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, সদস্য লক্ষ্মী কান্ত সাহা, ধর্ম বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক বি এম এম জহিরুল আমিন, মহিলা বিষয়ক সম্পাদক রওশনারা বেগম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. শাহিনুর রহমান শাহিন, সাবেক ভিপি আল-মামুন প্রমুখ। আলোচনা সভা শেষে বিশাল একটি শোক র‍্যালী উপজেলা সদর বাজারের গুরুত্বপর্ন সড়ক প্রদক্ষিন করে। র‍্যালী ও আলোচনা শেষে নেতাকর্মীর মাঝে গাছ বিতরন করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে খাবার বিতরন করা হয়। এসময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর