সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

ই-পেপার

নওগাঁয় ছোটদের বঙ্গবন্ধু শীর্ষক জুম  ওয়েবিনারে অংশগ্রহণ পূর্বক সেমিনারে – খাদ্যমন্ত্রী

হাফিজুল হক, সাপাহার নওগাঁ প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৪ আগস্ট, ২০২১, ৯:৪৩ অপরাহ্ণ
smart

১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ছোটদের বঙ্গবন্ধু শীর্ষক ভার্চুয়ালি জুম অ্যাপস এর মাধ্যমে জুম ওয়েবিনারে অংশগ্রহণ পূর্বক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে নওগাঁ জেলা প্রশাসন আয়োজিত নওগাঁ জেলা প্রশাসক হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জুম অ্যাপস এর মাধ্যমে বক্তব্যে রাখেন   বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। তিনি বলেন বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলা গড়তে তরুণ প্রজন্মকে জাতির পিতার আদর্শ ধারণ করার আহবান জানিয়ে বলেন, বঙ্গবন্ধু দেশের মানুষকে ভালোবাসতেন। দেশের মানুষের কল্যাণই ছিলো তাঁর ব্রত। চক্রান্তকারীরা ভেবেছিল তাঁকে হত্যা করলে ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলা যাবে। তাদের সে চক্রান্ত মিথ্যা প্রমাণিত হয়েছে। শেখ মুজিব স্থান করে নিয়েছেন এদেশের মানুষের মনের মনি কোঠায়।অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো: হুমায়ুন কবীর। ওয়েবিনারে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পুলিশ সুপার আব্দুল মান্নান সহ অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলার সকল নির্বাহী কর্মকর্তাগণ। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর