ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় রুহিয়া-আটোয়ারী সড়কের জেলা পরিষদের জমি হতে প্রায় দেড় লক্ষাধিক টাকা মূল্যের কয়েকটি কাঁঠাল গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।
গত শুক্রবার সরকারি অফিস আদালত বন্ধ থাকার দিনে নুর ইসলাম ও তার সহধর্মিনী শাহানাজ বেগম তাদের বাড়ির বাউন্ডারি এলাকায় থাকা জেলা পরিষদের ৩ টি কাঁঠালগাছ বিক্রি করে দেয়।এরপর নুর ইসলাম গাছের ডালপালা ও শেকড় তুলে ফেলে।পরবর্তীতে লোকজন দেখতে পেয়ে ঠাকুরগাও জেলা পরিষদে খবর দিলে রুহিয়া ডাকবাংলার চকিদার আশরাফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে গাছ কর্তনের ঘটনা উদ্ধার করে।
কর্তনকৃত গাছগুলো বর্তমানে উওরা বাজারে বেলাল আলী নামে একজন কাঠ ব্যবসায়ীর হেফাজতে রয়েছে।চকিদার আশরাফুল ইসলাম জেলা পরিষদে কথা বলে গাছগুলো জালাল উদ্দিন নামে একজন সমিলের মালিকের জিম্মায় রাখে। নুর ইসলাম ও সহধর্মিনী শাহানাজ বেগম প্রথমে গাছ কর্তনের কথা অস্বীকার করে।পরে গাছ কাটার প্রমান পাওয়া গেলে শাহানাজ বেগম সেগুলো তাদের বলে দাবি করেন।
এ ব্যাপারে ঠাকুরগাও জেলা পরিষদের কর্মকর্তা বিমল কুমার রায় বলেন,রুহিয়ায় জেলা পরিষদের গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।তবে কর্তনকারী দম্পতি গাছগুলো তাদের দাবি করায় সেগুলো জেলা পরিষদের কিনা তা যাচাই করতে রোববার সার্ভেয়ার গিয়ে সরজমিনে মাপজোক করে সিদ্ধান্ত দেবেন।
#চলনবিলের আলো / আপন