কক্সবাজার সদর উপজেলা খুরুশকুল পূর্ব হামজার ডেইল এলাকায় নাছমা আক্তার (১৫) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নাছমা একই এলাকার মো. আমজাদের মেয়ে বলে জানা যায়।
১৪ আগস্ট শনিবার দুপুর ১টার সময় তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টায় নাছমার ঘরের পাশ থেকে কয়েকজন যুবক বের হতে দেখা যায়। হয়তো এমন ধারণা করা হচ্ছে বাড়ি থেকে বের হয়ে পালিয়ে যাওয়া যুবকেরা ওই নিহত নাছমার সাথে অবৈধ কর্মকাণ্ডের কিছু একটা হয়েছে। যার অপমানে সয়তে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করেন। আবার অনেকের ধারণা করেন তাকে হত্যা করা হয়েছে, তবে বিষয়টি এখনো রহস্যজনক। এমনকি কয়েকটি পরিবার ঘরে তালা লাগিয়ে আত্মগোপনে চলে গেছে।
স্থানীয় আরেক ব্যক্তি জানান, পূর্ব হামজার ডেইল পাহাড়ের এক পাশে আমজাদের ঘর। শনিবার দুপুরে ঘরের ভেতরে প্রতিবেশীরা ঝুলন্ত অবস্থায় নাছমাকে দেখতে পেয়ে সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
কক্সবাজার সদর থানার পুলিশ পরির্দশক (তদন্ত) বিপুল চন্দ্র জানান, বিষয়টি থানাকে অবগত করার পর ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুরন্ত লাশ উদ্ধার করেছে ময়নাতদন্তের পূর্বে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
#চলনবিলের আলো / আপন