সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় বিষপানে ২ জনের আত্মহত্যার চেষ্টা

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শনিবার, ১৪ আগস্ট, ২০২১, ৫:২৪ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় পৃথক স্থানে বিষপান করে দুই জনের আত্মহত্যার ব্যর্থ চেষ্টা। ওই দুই জনকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পরিবার জানা গেছে, উপজেলার রাজিহার গ্রামের হেমন্ত বৈরাগীর ছেলে রবিন্দ্রনাথ বৈরাগী (৪৩) শনিবার গভীর রাতে তার স্ত্রীর সাথে ঝগড়া করে ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পরে। পরিবারের লোকজন ওই রাতেই রবিন্দ্র নাথ বৈরাগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অপরদিকে একইদিন শনিবার দুপুরে উপজেলার বাগধা গ্রামের মনির শাহ্ এর স্ত্রী সাদিয়া বেগম (২২) তার স্বামীর সাথে ঝগড়া করে অতিরিক্ত ঘুমের ঔষধ খেয়ে অসুস্থ হয়ে পরলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জাহেদ হোসাইন জানান, কীটনাশক পানে অসুস্থ দুই জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর