(COVID-19)মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন JAMUNA TELEVISION – এর চুয়াডাঙ্গা জেলা রিপোর্টার আরিফুল ইসলাম ডালিম। তাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে, আলমডাংগা প্রেসক্লাবের সদস্য বৃন্দু। আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম মন্টু এবং সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম বলেন, সাংবাদিকতা জাতির বিবেক `সমাজের দর্পন`। তরুণ সাংবাদিকের মধ্যো হাস্যউজ্জল চেনা আমাদের সবার প্রিয় মুখ ডালিম-এর অকাল মৃত্যুতে সকল সংবাদকর্মীদের জন্য এক বিশাল যন্ত্রনা তৈরি করলো।সকল সংবাদকর্মীদের জন্য এক দুঃখজনক। জানা যায়, বৃহস্পতিবার ঢাকায় নেওয়ার পথে সাংবাদিক ডালিমের মৃত্যু হয়।
সাংবাদিক আরিফুল ইসলাম ডালিম করোনায় আক্রান্ত হলে,২৩শে জুলাই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তাহার শারীরিক অবস্থা বিপত্তি হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়। দুপুরে সাভারের আমিনবাজার এলাকায় পৌঁছালে শারীরিক অবস্থা আরও বেশি খারাপ হয়।পরিস্থীতি খারাপ হওয়ায় পরে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। JAMUNA TELEVISION-এর পাশাপাশি দেশ রূপান্তর ও ইউএনবির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ছিলেন তিনি।
– সাংবাদিক সমিতি’র চুয়াডাঙ্গা শাখার সহ-সাধারণ সম্পাদক এবং জেলা প্রেসক্লাবের সাধারণ-সম্পাদক ছিলেন তিনি। আরিফুল ইসলাম ডালিমের হঠাৎ – অকাল মৃত্যুতে আলমডাঙ্গা বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন গণমাধ্যম কর্মী সহ অনেকে গভীর শোক প্রকাশ করেছেন।
#চলনবিলের আলো / আপন