সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

ই-পেপার

গৌরনদীর ওসি আফজালসহ তিন পুলিশ কর্মকর্তার শ্রেষ্ঠত্ব অর্জন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১, ৬:৫১ অপরাহ্ণ

বরিশালের গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেনকে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়েছেন।
রেঞ্জ পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভায় বৃহস্পতিবার আফজাল হোসেনকে শ্রেষ্ঠ ওসির ক্রেষ্ট প্রদান করেন রেঞ্জ ডিআইজি মো. আক্তারুজ্জামান।

অপরদিকে বুধবার (১১ আগষ্ট) জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় গৌরনদী মডেল থানার হারুন অর রশিদকে শ্রেষ্ঠ এসআই এবং মো. আসাদুল ইসলামকে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত করে পুরস্কৃত করেছে জেলা পুলিশ। জেলা পুলিশ সুপারের পক্ষে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শাহজাহান। এসময় অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর