সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

ই-পেপার

বরিশালে একদিনে করোনায় মৃত্যু ১৪ জন, শনাক্ত-৩৭৭

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১, ৬:৪১ অপরাহ্ণ

গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়ে সাতজন এবং উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময় বিভাগে ৩৭৭ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘন্টায় বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে সাতজন এবং করোনায় আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালে সাতজনের মৃত্যু হয়েছে। এনিয়ে বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৭৬ জন।
একই সময় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭৭ জন। এনিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ১১৯ জনে। এছাড়া গগ ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে মোট ৩৯৫ জন সুস্থ হয়েছে। ফলে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২২ হাজার ৮২৯ জন।
নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন বরিশাল জেলায় ১২৬ জন, পটুয়াখালীতে ৫৮ জন, ভোলায় ১১৮ জন, পিরোজপুরে ৩২ জন, বরগুনায় ২৭ জন ও ঝালকাঠিতে ১৬ জন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর