ঠাকুরগাঁও সদর উপজেলার কানিকশালগাঁও গ্রামে বজ্রপাতে তৌহিদুল ইসলাম(২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।১১ আগষ্ট (বুধবার) দুপুর ২ টায় বজ্রপাতে ঝলসে যান তিনি।পরে তাকে পার্শ্ববর্তী আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
নিহত তৌহিদুল ইসলাম সদর উপজেলার আখানগর ইউনিয়নের ঝাড়গাঁও গ্রামের আনিবুল হক ওরফে ঢিপার ছেলে।তিনি দলুয়াপাড়া এলাকায় তার নানার বাড়িতে লালন পালন হন এবং বসবাস করছিলেন।
এলাকাবাসী সুত্রে জানা যায়,তৌহিদুল ইসলাম বাড়ির পাশে আমন ধানের ক্ষেতে সার বিতরণ করছিলেন।ওইসময় বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত ঘটলে তৌহিদুল ঝলসে যায়।প্রত্যদর্শীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।ইউপি চেয়ারম্যান অনিল চন্দ্র সেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
#চলনবিলের আলো / আপন