সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

ই-পেপার

স্বামীর পরকিয়ার কারনে গৃহবধূ ও শিশুর মৃত্যুতে এলাকাবাসীর মানববন্ধন

মোঃ কামাল হোসেন,অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১১ আগস্ট, ২০২১, ৬:৪৬ অপরাহ্ণ

মনিরামপুর স্বামীর পরকিয়ার কারনে, জীবন বলি দেয়া অন্তঃসত্ত্বা গৃহবধূ ও তার তিন বছরের শিশু সন্তানের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকান্ড দাবি করে স্বামী প্রভাষক কনার মন্ডলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে যশোরের অভয়নগর ও মনিরামপুর উপজেলার সাধারণ মানুষ।

এলাকাবাসী কনার মন্ডলের শাস্তির দাবিতে নওয়াপাড়া প্রেসক্লাবের সামনে যশোর খুলনা মহাসড়কে আজ (বুধবার) ১১আগষ্ট বেলা ১ টার সময় মানববন্ধন করেছেন। সেই সাথে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি পেশ করেছেন।

এলাকাবাসীসহ সাধারণ মানুষ মানববন্ধনে অভিযোগ করেন, প্রভাষক কনার মন্ডলের বিরুদ্ধে অন্ত:সত্ত্বা স্ত্রী পিয়া মন্ডল (২৩) ও তিন বছরেরকন্যা সন্তান কথামন্ডলকে হত্যা করা হয়েছে, তাই আমরা এর সুষ্ঠু তদন্ত করে হত্যার বিচারের দাবি করেন নিহতের পরিবার, ইউনিয়নবাসী ও বিভিন্ন স্বেচ্ছাসেবীসংগঠনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।পরে উপজেলা নির্বাহী কর্মকর্ত বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলাপরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, পায়রা ইউপি সদস্য সাইফুল ইসলাম,নিহতের আত্মিয় শিক্ষক শীতল কান্তি মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফিরোজ আলম প্রমুখ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর