আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক ও জোবারপাড় মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিখিল সমদ্দারের স্ত্রী শহীদ স্বরণীকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিখা হালদার (৪৮) হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মঙ্গলবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, এক মেয়ে রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে বরিশাল-১ আসনের এমপি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ’র পক্ষে ওই বাড়িতে গিয়ে পরিবারে প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। এছাড়াও শোক জ্ঞাপন করেছেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুনীল কুমার বাড়ৈসহ প্রমুখ নেতৃবৃন্দ।
মঙ্গলবার রাতে উপজেলার গৈলা ইউনিয়নের তালেরবাজার গ্রামের নিজ বাড়ির শ্মশানে শিখা হালদারের অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
#চলনবিলের আলো / আপন