সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

ই-পেপার

নান্দাইল প্রেসক্লাবে সাংবাদিক আরএন শ্যামা’র সদস্য পদ গ্রহন

ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহঃ
আপডেট সময়: মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১, ৮:০৯ অপরাহ্ণ

ময়মনসিংহের ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাবে সদস্য পদ গ্রহন করলেন বাঙলা প্রতিদিন ও দৈনিক আজকের সংবাদের নান্দাইল প্রতিনিধি মোছাঃ হাসনাত বেগম (আর.এন শ্যামা)। মঙ্গলবার (১০ই আগস্ট) নান্দাইল প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দদের উপস্থিতিতে সাংবাদিক আর.এন শ্যামা তাঁর সদস্য পদের দরখাস্ত প্রদান করেন। এসময় নান্দাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ এনামুল হক বাবুল, সিনিয়র যুগ্ম সম্পাদক এবি সিদ্দিক খসরু, যু‏গ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মঞ্জুরুল হক মঞ্জু, নির্বাহী সদস্য মোঃ শফিকুল ইসলাম শফিক, সিএনএন বাংলা টিভির প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম মোড়ল, মাও. হাবিবুর রহমান ও মাহাবুব আলম খান প্রমূখ উপস্থিত ছিলেন। পাশাপাশি নান্দাইল প্রেসক্লাবের সদস্য পদ থেকে মোঃ শাহজাহান ফকির (দৈনিক আমার সংবাদ) এর অব্যাহতি পত্র তুলে নেওয়ার জন্য পুনরায় দরখাস্ত গ্রহন করা হয়। পরে প্রেসক্লাবে নতুন দুইজন সদস্যের আগমনে উপস্থিত সাংবাদিকদের মধ্যে মিষ্টি মুখ ও চা আড্ডা অনুষ্ঠিত হয়। নান্দাইল প্রেসক্লাবে সদস্য পদ গ্রহনের পর সাংবাদিক আরএন শ্যামা বলেন, বিগত সময়ে মাঠ পর্যায়ে সাংবাদিকতা করে ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাবে সদস্য পদ গ্রহন করার জন্য এই সিদ্ধান্ত গ্রহন করি। তিনি নান্দাইলে কর্মরত সকল সাংবাদিকদের পেশাগত কাজে সহযোগিতা কামনা করেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর