সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

ই-পেপার

কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সামগ্রী বিতরণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১, ৬:২৪ অপরাহ্ণ

বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্থ অর্ধশতাধিক কর্মহীন পরিবারের মাঝে মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। নগরীর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের পক্ষে সহকারী কমিশনার এনডিসি মো. নাজমূল হুদা।

একইদিন নগরীর ২০, ২২ ও ২৩ নম্বর ওয়ার্ডের কর্মহীন, অসহায়, দুঃস্থ তিন হাজার পরিবারের মাঝে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি’র পক্ষে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী হিসেবে প্রতিটি পরিবারের মাঝে পাঁচ কেজি করে চাল, দুই কেজি পিয়াজ, দুই কেজি আলু ও এক লিটার করে সয়াবিন তেল বিতরন করা হয়েছে। প্রতিমন্ত্রীর পক্ষে এসব উপহার সামগ্রী বিতরণ করেছেন মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন। এসময় সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর