সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

ই-পেপার

বরিশালে একদিনে ১৭ জনের মৃত্যু, শনাক্ত-৬৬৯

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১, ৬:১৬ অপরাহ্ণ

গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ১০জন ও উপসর্গ নিয়ে নিয়ে সাতজন মারা গেছেন। একই সময়ে বিভাগে ৬৬৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

মঙ্গলবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘন্টায় বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে সাতজন এবং বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে দশজনের মৃত্যু হয়েছে। এনিয়ে বরিশাল বিভাগে করোনায় সর্বমোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৩ জনে। একই সময় করোনায় আক্রান্ত হওয়া ৬৬৯ জনকে নিয়ে নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৩৫৩ জনে। তাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২১ হাজার ৫৫৬ জন।

নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় ৩০৫ জন, পটুয়াখালীতে ৯১ জন, ভোলায় ৯২ জন, পিরোজপুরে ৯৯ জন, বরগুনায় ৫৮ জন ও ঝালকাঠিতে ২৪ জন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর