সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

ই-পেপার

মেরিরহাটে প্রতিবন্ধিদের মাঝে তরুন যুব সংঘ’র হুইল চেয়ার বিতরণ

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ
আপডেট সময়: মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১, ১০:২১ পূর্বাহ্ণ

গাইবান্ধার পলাশবাড়ীতে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেছে ‘পলাশবাড়ী তরুণসংঘ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

৯ আগষ্ট সোমবার বিকেলে মেরীরহাট ফাজিল মাদ্রাসা মাঠে ৭ জন প্রতিবন্ধীর মাঝে এসব চেয়ার বিতরণ করা হয়।

এ ‍উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, ইন্সপেক্টর- তদন্ত মতিউর রহমান, হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু ৷

সমাজে পিছিয়ে পড়া গরীব-অসহায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছে পলাশবাড়ী তরুণ যুব সংঘ। ২০১৫ সালে উপজেলার হোসেনপুর ইউনিয়নের মেরীরহাটে আত্মমানবতার সেবায় যাত্রা শুরু করে স্বেচ্ছাসেবী এ সংগঠনটি। স্বেচ্ছাসেবী সংগঠনটির সার্বিক তত্ত্বাবধানে আছেন সৌদি প্রবাসী মোঃ রিমন আহম্মেদ এরশাদ।
তরুন যুব সংঘ’ মেরিরহাট-এর উদ্যোগ আজ ৯ আগস্ট বিকেল ৫টায় উপজেলার মেরিরহাট দ্বি-মুখী ফাজিল মাদ্রাসা মাঠে প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

তরুন সংঘের প্রতিনিধি শাহীন শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন সংস্থার অন্যতম সদস্য কাজী আল আমিন, জুয়েল ও মামুন প্রমুখ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর