সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১২ অপরাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় আরও ২৭ জনের করোনা ভাইরাস শনাক্ত

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: সোমবার, ৯ আগস্ট, ২০২১, ৭:৩৫ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় নতুন করে আরও ২৭ জনের করোনা শনাক্ত নিশ্চিত করেছে সংশ্লিষ্ট প্রশাসন। এনিয়ে উপজেলায় মোট আক্রান্তর সংখ্যা দাড়িয়েছে ৬শ ৭৭ জনে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, গতকাল সোমবার ৫৯ জনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
এর মধ্যে হাসপাতাল ল্যাবে র‌্যাপিড ষ্টেটের মাধ্যমে ৩৭ জনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় ১৫ জন এবং জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে ২২ জনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় ১২ জনেরসহ মোট ২৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন আরও জানান, করোনা ভাইরাসে আক্রান্ত ৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ২৩ জন নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর