সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

ই-পেপার

বরিশালে একদিনে করোনায় মৃত্যু ২১, শনাক্ত-৩৮৮জন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: সোমবার, ৯ আগস্ট, ২০২১, ৭:২৭ অপরাহ্ণ

গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ছয়জন ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে নতুন করে ৩৮৮জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
সোমবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘন্টায় বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১৫জন এবং বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এনিয়ে বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৩ জনে।
একই সময়ে করোনায় আক্রান্ত হওয়া ৩৩৮ জনকে নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৬৮৪ জনে। তাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২১ হাজার ১৯২ জন। নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় ৮৩ জন, পটুয়াখালীতে ৮৯ জন, ভোলায় ১৩৭ জন, পিরোজপুরে ৩১ জন, বরগুনায় ৩২ জন ও ঝালকাঠিতে ২৬ জন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর