সারা দেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বিভিন্ন স্থানে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালির সকল লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিন পালিত হয়েছে।
৮ আগষ্ট দিন ব্যাপী গাইবান্ধা ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি এমপি ব্যাক্তিগত উদ্যোগে পৃথক পৃথক ভাবে বঙ্গমাতার শুভ জম্নদিন পালন করা হয়েছে।
সকাল ১০ টায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর প্রতিকৃতিতে পুস্প্য অর্পন করেন মাননীয় সংসদ সদস্যের পক্ষে তার স্বামী বিশিষ্ট ব্যাবসায়ী মাহাবুবর রহমান।
এসময় পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ভিপি রফিকুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন, কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক রেজানুর রহমান ডিপটি,তথ্য সম্পাদক আব্দুস ছালাম,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্মল মিত্র,জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী আক্তার,কিশোরগাড়ী ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি মাহাবুব প্রধান, মহদীপুর ইউনিয়ন আওয়ামিলীগ সাধারন সম্পাদক মহিউজ্জামান খোকন ছাড়াও উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
বাদ আছর বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও এতিম খানায় দোয়া মাহফিল শেষে তবারক বিতরন করা হয়।
সন্ধায় উপজেলা মুক্তিযুদ্ধ সংসদ ভবনে আওয়ামিলীগ অস্থায়ী কার্যালয়ে কেক কাটা আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এরপর রাত ৮ টায় জেলা মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গমাতার জম্ন দিন উপলক্ষে কেক কাটা হয়। রাত ৯ টায় পলাশবাড়ী প্রেসক্লাবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জম্ন বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
#চলনবিলের আলো / আপন