সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

ই-পেপার

বঙ্গমাতা মাতার জন্মদিনে সেলাই মেশিন পেল গৌরনদীর দুঃস্থ নারীরা

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: রবিবার, ৮ আগস্ট, ২০২১, ১১:৩৬ অপরাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দুঃস্থা নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরি। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স, কৃষি অফিসার মোঃ মামুনুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, যুব উন্নয়ন কর্মকর্তা খান মোহাম্মদ মনিরুজ্জামান, নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা প্রমূখ। শেষে প্রশিক্ষনপ্রাপ্ত সাতজন দুঃস্থ নারীকে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেন অতিথিরা।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর