বান্দরবানের লামায় “বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব” এর ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে অচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন ও অর্থ বিতরণ করা হয়েছে। রোববার (৮ আগষ্ট) সকালে লামা উপজেলা পরিষদের হলরুমে জুম কনফারেন্স পরবর্তীতে এ বিতরণকালে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।
আরও নির্বাহী অফিসার মোঃ রেজা রশীদ,বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, দুই ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ,মোঃ জাহেদ উদ্দিন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগম,উপজেলা আ.লীগের সাংগঠনিক প্রদীপ কান্তি দাশ প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পরিষদের সিএটু কামরুল হাসান পলাশ।
প্রসংগত,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর অধীনে লামা উপজেলা অধিদপ্তরের উদ্যোগে দুস্থ, অসহায় ও অচ্ছল ৭জন প্রশিক্ষিত নারীকে সেলাই মেশিন ও ৫ জন নারীকে জনপ্রতি ২০০০ টাকা করে বিতরণ করা হয়।
#চলনবিলের আলো / আপন