সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

ই-পেপার

ভূঞাপুরে বিনা মাস্কে বের হওয়ায় ৫ পথচারীকে জরিমানা

কামরান পারভেজ ইভান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ৭ আগস্ট, ২০২১, ৮:৪৯ অপরাহ্ণ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার কঠোর বিধি নিষেধ অমান্য করে বিনা মাস্কে বাহিরে চলাচল করায় ৫ পথচারীকে এক হাজার অর্থ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

০৭ জুলাই (শনিবার) উপজেলার পৌর শহরের থানা সংলগ্ন বাজারে সরকার ঘোষিত চলমান কঠোর বিধি নিষেধ অমান্য করে মাস্ক ছাড়া বাহিরে ঘোরাফেরার অপরাধে ৫জন পথচারীকে ২০০ টাকা করে মোট ১০০০ টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনি। অর্থদন্ডিতরা ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবেন বলে জানিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনি বলেন, চলমান করোনা ভাইরাস প্রতিরোধে কঠোর বিধি নিষেধ অমান্য যারা অপ্রয়োজনে বাজারে ঘোরাফেরা করেন তাদেরকে এই অর্থদন্ড প্রদানে সতর্ক করেছি এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করতে আহŸান জানিয়েছি। কঠোর বিধি নিষেধ চলাকালে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর