সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

ই-পেপার

বরিশালে করোনায় ২৩ জনের মৃত্যু, শনাক্ত-১৯৫

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শনিবার, ৭ আগস্ট, ২০২১, ৬:২৫ অপরাহ্ণ

গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়ে আটজন ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে ১৯৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা গত দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।

শনিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘন্টায় বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১৫জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত তিনজনসহ বিভাগের ভোলায় তিনজন ও ঝালকাঠিতে দুইজন মৃত্যুবরণ করেছেন। এনিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৬ জনে।

এছাড়া নতুন আক্রান্ত ১৯৫ জনকে নিয়ে বিভাগে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ৮১৭ জনে। তাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ হাজার ৬১৮ জন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর