সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শনিবার, ৭ আগস্ট, ২০২১, ৬:১৯ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হিমেল সমদ্দার নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মৃত শিশুর বাবা বিশ্বদেব সমদ্দার জানান, হিমেল জন্মের পর থেকেই জ্বর ও কাশি নিয়ে অসুস্থ ছিল। গত ৫দিন আগে বেশি অসুস্থ হয়ে পরলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করি। সেখানে কিছু দিন চিকিৎসা দেয়ার পরে সুস্থ হলে বাড়ি নিয়ে আসি। পরবর্তীতে হিমেল আবার অসুস্থ হয়ে পরলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার হিমেল মারা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জাহেদ হোসেন জানান, শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর