বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের মহেশপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুতি সভা ও জাতির পিতা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জৈষ্ঠ্য পুত্র ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শ্বাশতী শীল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, মহেশপুর পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন, মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জমির মোঃ হাসিবুস সাত্তার, মহেশপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার সাইফুল ইসলাম, সাবেক পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার, ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান ইসমাঈল হোসেন, আরিফান হাসান চৌধুরী লুথান, সিরাজুল ইসলাম সিরাজ, মিজানুর রহমান প্রমুখ।
#চলনবিলের আলো / আপন